![]() |
| অনলাইন মার্কেটিংয়ের সেরা ৫ সোশ্যাল সাইট |
একটু খেয়াল করলেই দেখবেন আপনি যখন আপনার ফেইসবুক, টুইটার, লিংকডইন কিংবা গুগল প্লাসে লগ-ইন করবেন, তখন আপনার সামনে অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনমূলক মেসেজ, পোস্ট দেখতে পাবেন। এগুলো কোনোটা আপনার কাজে লাগতে পারে আবার কোনোটা আপনার কাছে মোটেই মূল্য নেই। তাই অনলাইন মার্কেটারদের মনে রাখতে হবে, আপনার পণ্য ও সেবার প্রসার বাড়াতে সম্ভাব্য ক্রেতা বা সেবাগ্রহীতাদের কাছে আপনাকে পৌছাতে হবে।
আর সম্ভাব্য ক্রেতা ও সেবাগ্রহীতাদের কাছে পৌছাতে আপনাকে কিছু কাজ করতে হবে। • আপনার কোম্পানি ও ব্যবসায়ের জন্য একটি ইউনিক ও সহজে মনে রাখা যায় এমন নাম রাখতে হবে। নিচে উল্লেখ করা বেশিরভাগ সোশ্যাল মিডিয়া সাইটে আপনার পেইজ, কমিউনিটি কিংবা গ্রুপের জন্য বিশেষ টুলস রয়েছে। এগুলোর সঠিক ব্যবহার জানতে হবে। • আপনার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শুধু লোক না বাড়িয়ে সম্ভাব্য ক্রেতাদের টার্গেট করুন। এতে ঐ নেটওয়ার্ক ইন্টার্যাক্টিভ থাকবে। • আপনার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অবশ্যই সুন্দর ছবি ও আকর্ষনীয় কনটেন্ট দিতে হবে। • আপনার নেটওয়ার্কের উন্নয়নে এতে সম্পৃক্তদের কাছ থেকে ফিডব্যাক নিন ও সেই অনুযায়ী এগিয়ে যান। নিচে অনলাইন মার্কেটারদের উপযোগি ৫টি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট সম্পর্কে জানানো হলো। এগুলোতে প্রচারের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে সহজেই সম্প্রসারণ করতে পারেন।
