Showing posts with label পুরুষ. Show all posts
Showing posts with label পুরুষ. Show all posts
যে ১০টি সত্য নারীদের কাছ থেকে লুকাতেই বেশি পছন্দ করে পুরুষরা 
নারী ও পুরুষের মাঝে সব সময়েই কিছু বিষয় গোপন থাকে। নারীরা যেমন তাদের কিছু ব্যাপার পুরুষের কাছ থেকে সব সময়েই লুকিয়ে রাখেন, ঠিক একই ভাবে পুরুষরাও নারীদের কাছ থেকে কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করেন। একান্তই নিজস্ব কিছু আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয়কে তাঁরা সহজে নারীদের কাছে প্রকাশ করতে চান না। আসুন জেনে নেয়া যাক এমন ১০টি সত্য সম্পর্কে যেগুলো অধিকাংশ পুরুষই নারীদের কাছ থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন।
১) পাশে স্ত্রী থাক কিংবা প্রেমিকা, পাশ দিয়ে একজন সুন্দরী নারী হেঁটে গেলে অধিকাংশ পুরুষই সেই নারীর দিকে তাকাতে পছন্দ করেন।
২) পুরোনো কোনো প্রতারণা কিংবা শারীরিক সম্পর্কের ব্যাপারে তাঁরা কখনই বর্তমান প্রেমিকা/স্ত্রীর সাথে আলাপ করেন না। এই বিষয়গুলো সব সময়েই লুকিয়ে রাখতেন তাঁরা।
৩) জীবনে একবার হলেও পর্ন ছবি দেখেছে প্রতিটি পুরুষই। কিন্তু এই কথা নারীদের কাছে সহজে স্বীকার করতে চায় না পুরুষরা।
৪) প্রায় সকল পুরুষই বন্ধুর সুন্দরী স্ত্রী, স্ত্রীর সুন্দরী বান্ধবী কিংবা বোনের সাথে সময় কাটাতে এবং আড্ডা দিতে ভালোবাসে।
৫) অধিকাংশ পুরুষই আড়ি পেতে নারীদের মেয়েলী গল্প শুনতে পছন্দ করে। কিন্তু এই বিষয়টি তাঁরা কখনই স্বীকার করে না।
৬) প্রতিটি পুরুষই তার নারী সঙ্গিনীর অপছন্দের অভ্যাস কিংবা বস্তুর ব্যাপারে আকর্ষণ বোধ করে।
৭) পুরুষরা দিনে অন্তত একটি ঘন্টা একা, নিজের মত করে সময় কাটাতে চায়। কিন্তু এই কথাটি তাঁরা নিজের সঙ্গীকে কখনো বলার সাহস পায় না।
৮) নারীদের সাথে শপিং করতে যেতে কোনো পুরুষই পছন্দ করেন না। কিন্তু এই বিষয়টি তারা সহজে নারীদের কাছে প্রকাশ করেন না।
৯) প্রতিটি পুরুষই শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। বিশেষ করে শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর প্রাধান্যটাকে তাঁরা বেশ উপভোগ করেন।
১০)প্রতিটি পুরুষই তার নারী সঙ্গীর পুরুষ বন্ধুদের প্রতি মনে মনে একটু হলেও ঈর্ষা করেন। কিন্তু এই বিষয়টি তাঁরা সহজে প্রকাশ করেন না।
যে  ১২টি লক্ষণে বুঝবেন একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষ কে ! 
একটা সময় ছিল যখন পুরুষেরা নিজের ব্যাপারে বিশেষ মনযোগ দিতেন না। ভাবছেন, পুরুষ মানুষ এক রকম হলেই হলো! সেই দিন এখন বদলেছে। প্রত্যেক সচেতন পুরুষই এখন নিজের শরীর ও ব্যক্তিত্বের ব্যাপারে দারুণ মনযোগী। কিন্তু কীভাবে বুঝবেন আপনি সুস্থ আছেন? কীভাবে বুঝবেন আপনার শরীর ও মন স্বাভাবিকভাবে কাজ করছে, চমৎকার আছে আপনার জীবন? একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হিসেবে আপনার মধ্যে নিচের এই লক্ষণ থাকা অনেক জরুরী।

যারা স্বাস্থ্য সচেতন তারা স্বাস্থ্যসুরক্ষায় অনেক কিছুই করে থাকেন। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম এবং সঠিকভাবে জীবনযাপন। এছাড়াও নিয়মিত ডাক্তারের কাছে চেকআপ তো আছেই। এতোসব করার একটাই কারণ সুস্থ দেহের অধিকারী হওয়া। কারণ আমরা সকলেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের সুখ শান্তি বজায় থাকে।

- একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের সাধারন অবস্থায় হার্টবিট রেট হয় ৭০ বা এর কাছাকাছি। সুস্থ আছেন কিনা জানতে চাইলে আজই পরীক্ষা করে দেখুন।

-মানুষ মাত্রই যৌনতার প্রতি আগ্রহ থাকবে। আপনি যদি একজন সক্ষম পুরুষ হয়ে থাকেন এবং তারপরেও যৌনতার প্রতি আগ্রহ বোধ না করেন, তবে বুঝবেন কোনো মানসিক জটিলতায় ভুগছেন। অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। একজন সুস্থ পুরুষের যৌনতার প্রতি অতি অবশ্যই কৌতূহল থাকবে এবং তিনি প্রতিদিন যৌনমিলনে সক্ষম হবেন।
- এবার আপনার হাতের নখের দিকে তাকান। আপনার নখ যদি বেশ শক্ত হয় এবং নখে হালকা গোলাপি আভা দেখতে পান তবে বুঝে নেবেন আপনি একজন সুস্থ দেহের অধিকারী পুরুষ।
- নিজের ইউরিন নিজে পরীক্ষা করে দেখুন। যদি আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে থাকেন তবে আপনার ইউরিন এর রঙ খড়ের রঙ এর মত হবে।
- একজন সুস্থ পুরুষ হিসেবে আপনার ২০টি পুশআপ করার ক্ষমতা থাকবে। আজই চেষ্টা করে দেখুন ২০ টি পুশআপ করতে পারেন কিনা।
- আপনি সুস্থ দেহের অধিকারী হলে বিনা বাধায় ১৫ মিনিটের মধ্যে এক মাইল দৌড়াতে পারবেন ।
- সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের প্রতিদিন প্রায় একই সময়ে বাথরুম হওয়ার সম্ভাবনা থাকে। অনিয়মিত এবং নির্ধারিত সময় বাথরুম না হওয়া অসুস্থতার লক্ষণ।
- ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ দেহের মানুষের এলার্ম এবং অন্য কারো সাহায্য ছাড়াই প্রতিদিন সকালে প্রায় একই সময়ে ঘুম ভাঙে।
- ভালো স্বাস্থ্যের অধিকারী মানুষের ওজন উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের ৫ কেজি কম বেশি হতে পারে, কিন্তু এর বাইরে নয়।
-সুস্থ দেহের অধিকারী মানুষেরা ভারী কাজ বা পুরুষ বা দৌড়াদৌড়ি'র করার পর হার্টবিট রেট ৫ মিনিটের মধ্যে সাধারনে নেমে আসে।
-অতিরিক্ত শুচিবায়ুতা মানসিক বিকারের লক্ষণ। আবার অতিরিক্ত নোংরা ও আগোছালো থাকাও তাই। একজন সুস্থ পুরুষ নিজেকে গুছিয়ে রাখতে ভালবাসবেন।
- যা খাচ্ছেন, সেটা ঠিক মত হজম হচ্ছে তো? গ্যাস বা বুক জ্বালা পোড়ার সমস্যা না থাকলে আপনি শারীরিকভাবে সুস্থ একজন।